শ্রীমঙ্গলে নকল হ‍্যান্ড স‍্যানিটাইজার-মাস্ক-পিপিই জব্দ

আপডেট : ২৯ জুন ২০২০, ০২:১২ পিএম

শ্রীমঙ্গলে নকল হ‍্যান্ড স‍্যানিটাইজার, মাস্ক এবং পিপিই জব্দ করেছে র‍্যাব- ৯। 

সোমবার দুপুর সাড়ে ১২টায় র‍্যাবের সহযোগিতায় ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করে নকল পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং অতিরিক্ত দামে স্যাভলন বিক্রি করার জন্য অপর এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান মামুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত