বাগেরহাটে ছাত্রলীগের সভাপতিসহ আরও সাতজনের করোনা শনাক্ত

আপডেট : ২৯ জুন ২০২০, ০৪:২৯ পিএম

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনসহ আরও সাতজনের জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রবিবার যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ফল পা্ওয়া যায়।

গত ২৫ জুন এই সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে স্ব স্ব এলাকার আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান সোমবার দুপুরে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন বাগেরহাটের মানুষকে সচেতন করা, কৃষকের মাঠের পাকা বোরো ধান কেটে ঘরে তুলে দেয়াসহ নানা সেবামূলক কাজ করতে মাঠে ছিলেন। সোমবার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ আসায় তাকে বাড়িতে অবরুদ্ধ করা হয়েছে।

তবে তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। আগামী ১৪ দিন তিনি দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ না রেখে হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

এছাড়া্ও বাগেরহাট সদরে একজন, মোংলাতে দুইজন এবং চিতলমারীতে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ১৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সুব্রত দাস দুপুরে এই প্রতিবেদককে বলেন, রবিবারে যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ আরও সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন।

এই নিয়ে বাগেরহাট জেলায় শিশু ও নারীসহ মোট ১৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল। এর মধ্যে ৭১ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত