স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
সাবেক জাতীয় ফুটবলার লুৎফর রহমান সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে যশোরে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২০১৮ সালের ডিসেম্বরের শেষ দিকে ব্রেন স্ট্রোক করার পর থেকে নিজ বাড়িতেই শয্যাশায়ী ছিলেন তিনি। মৃত্যুকালে লুৎফর রহমান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমানের অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
আরো পড়ুন:
