করোনার উপসর্গ নিয়ে রতনস ডেন্টালের মালিক ডা. সৈয়দ তমিজুল আহসান রতন (৬৩) মারা গেছেন। রাজধানীর জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোর সাড়ে ৬টায় তিনি মারা যান।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরদার এ নাঈম বলেন, ৩১ মে থেকে ডা. রতনের জ্বর ছিল। তিনি বাড়িতেই চিকৎসা নিচ্ছিলেন। পরে তার অবস্থার অবনতি হলে বারডেম হাসপাতালে যান। সেখান থেকে রবিবার তাকে তাদের হাসপাতালে আনা হয়।
তিনি বলেন, ‘ডা. রতন কভিড সাসপেক্টেট ছিলেন। রবিবার তার টেস্ট করা হয়েছে। কিন্তু রিপোর্ট আসেনি। তার ফুসফুসের যে অবস্থা হয়েছিল তা কভিড সংক্রমণ হলে হতে পারে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’
