সম্প্রতি ভেনেজুয়েলার ১১ জন সরকারির কর্মকর্তার ওপর ইউরোপীয় ইউনিয়ন- ইইউ’র নিষেধাজ্ঞার জবাব দিতে দেরি করলেন না দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসে ইইউ মিশনের প্রধানকে বহিষ্কার করেছেন তিনি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভেনেজুয়েলা থেকে চলে যাওয়ার জন্য সোমবার ইইউ মিশনের প্রধান ইসাবেল ব্রিলহান্তেকে ৭২ ঘণ্টা সময় দিয়েছেন মাদুরো।
“কারা হুমকি দিয়ে নিজেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন?”
“আমরা ৭২ ঘণ্টার মধ্যে তা খুঁজে বের করব... দেশ ছাড়তে তাকে একটি বিমান দেওয়া হবে। এরপরও কিন্তু আমরা ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে ব্যবস্থা নেব।”
করোনাভাইরাস সংকটের কারণে ভেনেজুয়েলায় সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ। তবে দেশ ছাড়ার সুযোগ দেওয়ার জন্য ইইউ’র মিশন প্রধানকে দেশ ছাড়ার জন্য বিমানের উড্ডয়নের সুযোগ দেওয়া হবে বলে জানান মাদুরো।
সেই সঙ্গে মাদুরো অভিযোগ করে বলেন, ইইউ বামপন্থী নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাঁটু নির্ভর হয়ে যাচ্ছে। ট্রাম্পের মতোই লাতিন আমেরিকার দেশগুলোর ওপর ‘ভুল নীতি’ অনুসরণ করছে সংগঠনটি।
২০১৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ভেনেজুয়েলার। লাতিন লামেরিকার প্রথম দেশ হিসেবে কারাকাসের পর অস্ত্র নিষেধাজ্ঞাসহ নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের দেশগুলোর রাজনৈতিক ও অর্থনীতি বিষয়ক এ সংগঠন।
