শ্রীমঙ্গলে ৫ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ৩০ জুন ২০২০, ১১:২৪ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিমন গর নামে ৫ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার বিকালে উপজেলার বিলাসছড়া চা বাগানের একটি ছড়ার ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিমন বিলাস ছড়া বাগানের শিবু রাম ঘরের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই শিশু রিমন ঘর মঙ্গলবার দুপুর ১ টার দিকে ঘর থেকে খেলার জন্য বাইরে বের হয়।এর পর থেকেই শিশুটিকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চা বাগানের ভেতর ছড়ার পাশে ঝোপের মধ্যে শিশুটির অর্ধ গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা স্থানীয়রা বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মো. আশরাফুজ্জামান এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকসহ পুলিশের একটি দল রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির অর্ধ গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটিকে থানায় নিয়ে আসা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি রহস্যজনক। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। ঘটনার সাথে জড়িতদের আটকের অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত