রৌমারীতে করোনা উপসর্গ নিয়ে সাবিনা (২২) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি সর্দি, কাশি, জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন। সাবিনার বাড়ি উপজেলার পাখীউড়া গ্রামে।
এ নিয়ে রৌমারীতে করোনা উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই। এর আগে নুরপুর (ব্যাপারীপাড়া) গ্রামের সাহিমা (৩৮) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়। তিনিও ঢাকার মুন্সিগঞ্জে ছিলেন।
গত ২৫ জুন ঢাকার গাজিপুর থেকে বাড়িতে আসেন সাবিনা। তার মৃত্যু হলে এলাকাবাসীর ভেতর শঙ্কা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাক্তার মোমেনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তার নমুনা সংগ্রহ করেন। পরে তাকে স্বাস্থ্য বিধি মেনে দাফনের ব্যবস্থা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন
