চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২০, ০৬:৫৩ পিএম

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের সদস্য আ ফ ম জাহেদ (৪১) মারা গেছেন। বুধবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিএমপির ট্রাফিক-উত্তর বিভাগে কনস্টেবল পদে কর্মরত আ ফ ম জাহেদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নড়ালিয়া এলাকার মো. জয়নাল আবদীনের ছেলে।

এ প্রসঙ্গে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মো. আবুবকর সিদ্দিক দেশ রূপান্তরকে বলেন, গত মঙ্গলবার ট্রাফিক কনস্টেবল আ ফ ম জাহেদ হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় শারিরীক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বিভাগীয় পুলিশ হাসপাতাল ও পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পরবর্তীতে গত বুধবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও বলেন, গত ২৩ জুন কর্তব্যরত অবস্থায় অসুস্থতাবোধ করলে বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র নেন। চিকিৎসক তাকে ব্যবস্থাপত্র দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। পরে ২৫ জুন পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। সেই রিপোর্ট এখনও পাওয়া যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত