স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কিছু ব্যক্তি রাষ্ট্রের কোটি কোটি টাকা লোপাট করে জনগণকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়। বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ ও মহাসচিব অধ্যাপক আবদুস সালাম করোনা পরীক্ষায় সরকার কর্র্তৃক ফি নির্ধারণের সমালোচনা করে এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ড্যাবের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মাদ ফখরুজ্জামান স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে তারা বলেন, বিশ্ব মহামারী করোনাভাইরাসের করাল থাবায় বাংলাদেশ বিপর্যস্ত।
