মির্জাপুরে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গেপ্তার ২

আপডেট : ০২ জুলাই ২০২০, ০৮:৫৩ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৌর এলাকার আন্ধরা থেকে তাদের প্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার গ্রেপ্তার পলাশ সূত্রধর ও সঞ্জয় সূত্রধরকে টাঙ্গাইলের জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, শিশুর বাবা ট্রাক চালান। আর মা হাসপাতালে কাজ করেন। সোমবার দুপুরে শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে পলাশ সূত্রধর তার শ্যালক সঞ্জয় সূত্রধরকে নিয়ে শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করছিলেন। এ সময় শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যান।

বুধবার শিশুটির বাবা মির্জাপুর থানায় মামলা করলে পুলিশ ওই দু'জনকে গ্রেপ্তার করে। শিশুটিকে বৃহস্পতিবার টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে জবানবন্দি নেয়া হয়। এ ছাড়া টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে। 

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তাররা জেলহাজতে রয়েছেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার ফল পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত