বাংলাদেশের জন্য চিন্তিত বিখ্যাত জার্মান পরিচালক ওয়ার্নার

আপডেট : ০২ জুলাই ২০২০, ১০:৪৫ পিএম

‘দ্যা রথ অব দ্যা গড’ সিনেমার জন্য পৃথিবী যাকে চিরকাল মনে রাখবে, সেই ওয়ার্নার হেরজগ করোনাকালে মনে করছেন বাংলাদেশকে। মুক্তির প্রতীক্ষায় থাকা ‘ফ্যামিলি রোমান্স এলএলসি’ নিয়ে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসকে দেয়া সাক্ষাৎকারে ওয়ার্নার কথা প্রসঙ্গে বাংলাদেশকে নিয়ে চিন্তিত হওয়ার বিষয়টি জানান।

ওয়ার্নার হেরজগের এই ছবিটি আগে প্রদর্শনীতে দেখানো হলেও আনুষ্ঠানিকভাবে এখনো মুক্তি পায়নি। কয়েক দিনের ভেতর আমেরিকায় পাওয়ার কথা। স্ট্রিমিং সার্ভিস ‘মুবি’ শুক্রবার দেখাতে পারে।

আমেরিকায় যখন লাখ-লাখ মানুষ কভিড-১৯ রোগে সংক্রমিত হচ্ছেন, তখন স্ট্রিমিং সার্ভিসে সিনেমা মুক্তি দেয়া ঠিক হচ্ছে কি না, ফোর্বসের এমন প্রশ্নের জবাবে ওয়ার্নার ফোনে বলেন, ‘হ্যাঁ, অন্য বড় বড় দেশের জন্যও কঠিন সময় আসছে। আমি বাংলাদেশের জন্য চিন্তা করি। ভারত এবং ব্রাজিলকে নিয়েও ভাবি।’

আরও পড়ুন: তারকা স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে ‘করোনাযুদ্ধে’ বাংলাদেশি চিকিৎসক

ওয়ার্নারের নিজস্ব অর্থায়নে তৈরি ‘ফ্যামিলি রোমান্স এলএলসি’ সিনেমাটির চরিত্রে চমক রয়েছে। পেশাদার অভিনয় শিল্পী বলতে যাদের বোঝায়, এই সিনেমার কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে তেমন কাউকে নেয়া হয়নি। একটি জাপানি পরিবারের নানা ঘাত-প্রতিঘাতের কথা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত