হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে ‘নাগরিকত্বের’ প্রস্তাব যুক্তরাজ্যের

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৭:২৩ এএম

হংকংয়ের প্রায় ৩০ লাখ বাসিন্দাকে যুক্তরাজ্যে ‘বসবাস করার ও পরিশেষে নাগরিকত্বের আবেদন করার’ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন নিরাপত্তা আইনে হংকংয়ের ‘স্বাধীনতা’ ক্ষুণœ হয়েছে অভিযোগ করে এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যুক্তরাজ্যের সাবেক উপনিবেশটি ছাড়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, এ প্রস্তাব অনুযায়ী হংকংয়ে যুক্তরাজ্যের পাসপোর্টধারী প্রায় ৩ লাখ ৫০ হাজার বাসিন্দাসহ আরও ২৬ লাখ ‘উপযুক্ত’ বাসিন্দা যুক্তরাজ্যে গিয়ে পাঁচ বছর বসবাস করতে পারবেন, এর এক বছর পর তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

১৯৮৭ সালে হংকংয়ের ব্রিটিশ পাসপোর্টধারীদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু ওই অধিকারে বিধিনিষেধ আরোপের ফলে বর্তমানে তারা ভিসা ছাড়া যুক্তরাজ্যে গিয়ে ছয় মাস অবস্থান করতে পারতেন।

এখন ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী হংকংয়ে থাকা বিদেশি ব্রিটিশ নাগরিকরা ও তাদের ওপর নির্ভরশীলরা যুক্তরাজ্যে থাকার অধিকার পাবেন। তারা পাঁচ বছর পর্যন্ত সেখানে কাজ করার ও পড়াশোনার অধিকার ভোগ করবেন। এই পর্যায়ে তারা স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন আর পরের বছর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত