সস্ত্রীক করোনায় আক্রান্ত তেঁতুলিয়া থানার ওসি

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৮:০৯ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তার স্ত্রীসহ ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ জন সদর উপজেলার ও দুইজন তেঁতুলিয়া উপজেলার। এদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে।

গত বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

তেঁতুলিয়া উপজেলার আক্রান্তরা হলেন তেঁতুলিয়া মডেল থানার ওসি (৪৮) ও তার স্ত্রী (৪০)। তারা বর্তমানে তেঁতুলিয়া মডেল থানার কোয়ার্টারে অবস্থান করছেন। তারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করছেন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, গত ২৯শে জুন তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর গত বুধবার তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। বর্তমানে তারা নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত