ঝিনাইদহে আলমসাধু উল্টে চালক নিহত

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১২:৩১ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারি কলেজ এলাকায় সড়ক দুর্ঘটনায় রইচ উদ্দিন (৪১) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রইচ উদ্দিন হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রাম থেকে মাছ আনতে ডাকবাংলা বাজারে যাচ্ছিলেন আলমসাধু চালক রইচ উদ্দিন।

পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত