সাতক্ষীরায় পরিত্যক্ত পুকুর পাড়ে কৃষকের মরদেহ

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৯:৫৬ এএম

সাতক্ষীরার পরিত্যক্ত পুকুর পাড় থেকে পঞ্চাশোর্ধ্ব বয়সী একজন কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ।

কৃষকের নাম দুলাল চন্দ্র ঘোষ। তিনি স্থানীয় ছয়ঘাছা গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়ায়।

সংশ্লিষ্ট ধানদিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য বিশ্বজিত ঘোষ বলেন, স্থানীয় পরিত্যক্ত পুকুর পাড় থেকে কৃষক দুলাল ঘোষের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এক বছর আগে একই স্থান থেকে গোপাল ঘোষ নামের আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছিল, ফলে এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত