বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত ২ লাখ ১২ হাজার: ডব্লিউএইচও

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৪:৩২ পিএম

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। প্রাণঘাতী ভাইরাসটির লাগাম কোনোভাবেই রোখা যাচ্ছে না।

বিবিসি জানায়, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও জানিয়েছে। এ সময় ২ লাখ ১২ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন ধরে রেকর্ড সংখ্যক আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষ। এর আগের টানা তিনদিন ৫২ হাজারের ওপরে ছিল। 

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে প্রায় ৩৮ হাজার এবং দক্ষিণ আফ্রিকায় প্রায় ১০ হাজারের মতো কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। 

শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান সংরক্ষণ করে আসা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত সংখ্যা এক কোটি ১৪ লাখ ছাড়িয়ে গেছে।

এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ৩৪ হাজারের কাছকাছি। তবে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত