ফরিদপুরে হত্যা মামলায় রুবেল-বরকতের পাঁচদিনের রিমান্ড

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৯:১৩ পিএম

বহুল আলোচিত ফরিদপুর শহর আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের আরও পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার দুপুরে জেলা কারাগারের গেটে ডিজিটাল মাধ্যমে রিমান্ড শুনানিতে অংশ নেন বরকত ও রুবেল। শুনানি শেষে ফরিদপুরের এক নম্বর  আমলী আদালতের বিচারিক হাকিম মো. ফারুক হোসাইন তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, ২০১৫ সালে তিনটি হত্যাকান্ডের ঘটনায় গ্রাম পুলিশের দায়ের করা একটি মামলার আসামি হিসেবে বরকত ও রুবেলের ১০দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তাদের দুই জনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ফরিদপুরের জেল সুপার আব্দুর রহিম বলেন, জেল গেটে জুম অ্যাপসের মাধ্যমে এ শুনানি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বরকত ও রুবেলের রিমান্ড মঞ্জুর করে ও রবিবার রাত ৮টা পর্যন্ত পুলিশ দুই ভাইকে তাদের হেফাজতে নেয়নি।

প্রসঙ্গত, গত ৭ জুন রাতে জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলার আসামি হিসেবে শহরের বদরপুরসহ বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে বরকত-রুবেলসহ নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

উল্লেখ্য, গত ১৬ মে রাতে জেলা আ.লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে  দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত