করোনা মোকাবিলায় সম্মিলিত সামরিক হাসপাতালের করোনা ওয়ার্ডের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ২০টি ফ্রিজ ও ২০টি এসি প্রদান করা হয়েছে। গতাকাল রবিবার নৌ সরবরাহ পরিদপ্তরের পরিচালক কমডোর এম মতিউর রহমান হাসপাতালের পরিচালকের কাছে এসব ফ্রিজ ও এসি হস্তান্তর করেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাসেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা চিকিৎসার সুবিধার্থে নৌবাহিনী নিজস্ব তহবিল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে এসব সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।
ইতিমধ্যে করোনা চিকিৎসায় নিয়োজিত রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানকারী ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, স্যু প্রোটেকশন ডিস্পেন্সার, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার ও পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তাসামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।
