টাঙ্গাইলের মির্জাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরন কর হয়।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই চারা রোপণ ও বিতরণ করা হয়। উপজেলা সদরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও কৃষি অফিস সংলগ্ন মাঠে বৃক্ষ রোপণ করেন উজেলা কৃষি অফিসার মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, কৃষি অফিসের অরুন কুমার প্রমুখ।
