মোহাম্মদপুরে ড্রেসিং টেবিলের কাঁচে গলা কেটে শিশুর মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৭:০১ পিএম

রাজধানীর মোহাম্মাদপুরে মারিয়া নামে সাড়ে তিন বছরের এক শিশু ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে গলা কেটে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের কাটাসুর রোডের ৩৮২ নম্বর বাসায় এ দুর্ঘটনাটি ঘটে। মারিয়ার বাবা মো. মাজেদুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা থানার খালিশা খুটামারা গ্রামে। জমজ দুই ভাই ও এক বোনের মধ্যে মারিয়া ছিল ছোট।

শিশু মারিয়ার মা লিলি আক্তার বলেন, মারিয়া ও তার জমজ দুই ভাইকে একসঙ্গে খাবার খাওয়াচ্ছিলাম। খাবার শেষে মারিয়া হাঁটতে-হাঁটতে ড্রেসিং টেবিলের সামনে যায়। পরে সে খেলতে খেলতে ড্রেসিং টেবিলের উপরে পড়ে যায়। ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে তার গলা কেটে ভেতরে ঢুকে যায়।

দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এঘটনায় মারিয়ার আত্মীয় স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত