করোনায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মায়ের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৮:৫২ পিএম

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের মা রাজিয়া কবির মারা গেছেন।

সোমবার রাত সাড়ে ১২ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মঙ্গলবার বাদ যোহর নগরীর মিসকিন শাহ্ (রাঃ) মাজার প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এবং তার মা রাজিয়া কবির করোনায় আক্রান্ত ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য দুইজনই ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনা থেকে সুস্থ হওয়ার পর গত ২৩ জুন কর্মস্থলে যোগ দেন স্বাস্থ্য পরিচালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত