প্রতিরক্ষা সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের যোগদান

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৬:১৮ এএম

ড. মো. আবু হেনা মোস্তফা কামাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

গতকাল মঙ্গলবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক, ড. মো. মাহামুদ-উল-হক, মো. সফিকুল আহম্মদ ও যুগ্ম সচিব (পূর্ত ও উন্নয়ন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজ আলম। পরে তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় অংশগ্রহণ করেন। ড. মো. আবু হেনা মোস্তফা কামাল বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের একজন কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত