সাভারে মোটরসাইকেল চুরি মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৩:২১ পিএম

মোটরসাইকেল চুরির মামলায় সাভারের পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলহাসকে (৩৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাকে আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। পরে বুধবার দুপুরে তাকে মানিকগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে জুলহাসকে আটক করা হয়। পরে মোটরসাইকেল চুরির মামলায় তাকে মানিকগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এই আসামি।

এলাকাবাসী জানায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হওয়ার পর থেকেই জুলহাস এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার আভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয়রা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, মোটরসাইকেল চুরি সংক্রান্ত মামলায় আটক জুলহাসকে আদালতে পাঠানো হয়েছে। আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা ধনিয়া এলাকার আজিজ পাগলার ছেলে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত