সোনাগাজীতে ডাকাতি মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১১:৫৭ এএম

সোনাগাজীতে ডাকাতি মামলার পলাতক আসামি শামছুল হক ওরফে শামসুকে (২৮) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষ্ণুপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামে সম্প্রতি এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনার মূলহোতা ও এজাহারভুক্ত প্রধান আসামি তিনি। তার বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা রয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত