পার্বতীপুরে চিকিৎসক ও রেল কর্মচারীর করোনা শনাক্ত

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১১:৩৪ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে চিকিৎসক, পশু চিকিৎসক ও রেল কর্মচারীসহ নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। 

আক্রান্তরা হলেন- ডা. মোনায়েম হোসেন (২৬), তিনি শহরের নতুন বাজার মেইন রোডে ডক্টরস প্যথলজিতে রোগী দেখেন। সেই সাথে তার বাবা পশু চিকিৎসক খলিলুর রহমান খলিল (৫৫)।

পার্বতীপুর রেল স্টেশনের সিগনাল বিভাগের কর্মচারী মেইনটেনার সিগনালের মোকাদ্দেস হোসাইন (২৩), ওমর ফারুক (৫৪) ও (খালাসী) মাসুদ রানা (৩০) । গত ৬ জুলাই   নমুনা দেওয়ার পরেও রেল কর্তৃপক্ষের ছুটি না দেওয়ায় তিন রেল কর্মচারী এখনো কর্মস্থলে রয়েছেন। 

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় জানিয়েছেন, এ পর্যন্ত ৬৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়। করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ জন। করোনামুক্ত হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪২ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী ও পুরুষ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত