আগামী বুধবার মেডিকেল টেকনোলজিস্টদের ৩ ঘণ্টার কর্মবিরতি

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৫:৫৯ এএম

দেশের সব সরকারি হাসপাতাল ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা গতকাল বৃহস্পতিবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। বেলা ১১টা থেকে এ কর্মবিরতির সময় জরুরি চিকিৎসাসেবা অব্যাহত ছিল। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) আহ্বানে ৬ দফা দাবি আদায়ে এ কর্মবিরতি পালন করেন তারা। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সমবেত হয়ে দাবির সপক্ষে সমাবেশ করেন।

কর্মবিরতি সফলভাবে পালন করায় দেশের সকল মেডিকেল টেকনোলজিস্টকে ধন্যবাদ জানিয়ে বিএমটিএ সভাপতি আলমাছ আলী খান এবং মহাসচিব মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান এক বিবৃতিতে বলেন, স্বাস্থ্য বিভাগ অবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন না করলে আগামী বুধবার সকল সরকারি হাসপাতাল/চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রেখে সকাল ১০টা থেকে ৩ ঘণ্টার কর্মবিরতির কর্মসূচি পালিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত