গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সংস্থাটির সাইবার পুলিশের ডিআইজি মো. শাহ আলম।
ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের গ্রেপ্তার চারজন হলোÑ নিজাম উদ্দিন, রেহানুর হাসান রাশেদ, আনোয়ার পারভেজ ও আল-আমিন। তাদের থেকে ২টি ল্যাপটপ, ৮টি মোবাইল ফোন, ১টি হার্ডডিস্ক, বিভিন্ন ব্যাংকের ১৬টি ক্রেডিট কার্ড, ২৬টি স্বর্ণের বাক্সসহ ১ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ডিআইজি শাহ আলম বলেন, নিজাম, রাশেদ ও পারভেজ বিভিন্ন গ্রাহকের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের তথ্য চুরির সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা তথ্য-প্রমাণ পেয়েছি।
