সোনাগাজীতে অস্ত্রসহ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৭:২৭ এএম

ফেনীর সোনাগাজীতে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামি শামছুল হক ওরফে শামসুকে (২৮) গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষ্ণুপুর গ্রাম থেকে শামসুকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামে সম্প্রতি এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সে। তার বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা রয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম একটি এলজি ও দুটি কার্তুজসহ ডাকাতি মামলার পলাতক আসামি শামসুকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত