বেকার মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ ও নতুন পদ সৃষ্টিসহ ৬ দফা দাবিতে বরগুনায় মেডিকেল টেকনোলজিস্টরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) বরগুনা শাখার উদ্যোগে সদর হাসপাতালের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়। এতে সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা অংশ নেন।
জেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ দত্তের সভাপতিত্বে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ স¤পাদক সুকুমার মালো, বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক মজুমদার, সাধারণ স¤পাদক আবুল বাসার, জেলা কমিটির সহ-সভাপতি কল্পনা দত্ত, সাংগঠনিক স¤পাদক শাওন মুতাইত প্রমুখ।
