পঞ্চগড় সীমান্ত এলাকায় যানবাহনে বিজিবির ডগ স্কোয়াড তল্লাশি

আপডেট : ১০ জুলাই ২০২০, ০১:১২ পিএম

ঈদুল আজহাকে সামনে রেখে গরু চোরাচালান প্রতিরোধে তল্লাশিতে বিজিবি কর্তৃক চলছে ডগ স্কোয়াড কার্যক্রম। সেই সাথে অপারেশন কার্যক্রম জোরদার, সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল জোরদার করেছে পঞ্চগড়- ১৮ বিজিবি ব্যাটালিয়ান।

সীমান্তে যাতে চোরাচালান শূন্যের কোটায় নিয়ে আসা যায় এবং ঈদকে সামনে রেখে গরুসহ অন্য কোনো পণ্য অবৈধভাবে পঞ্চগড়ের সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে এবং চোরাকারবারিরা যাতে তাদের অপতৎপরতা চালাতে না পারে সেজন্যই বিজিবির এই কার্যক্রম।

বিজিবি ১৮ ব্যাটালিয়নের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান পঞ্চগড় বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান।

তিনি জানান, ইতিমধ্যে রেলপথমন্ত্রী নূরুল  ইসলাম সুজন এমপি, পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পাঁচটি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সীমান্ত এলাকায় বিজিবির আভিযানিক দায়িত্ব, জনসচেতনতামূলক কর্মকাণ্ড, টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

সেই সঙ্গে গরু চোরাচালানকারিদের তালিকা তৈরিসহ তাদের খোঁজখবর নিয়ে সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি শুরু করেছে।

একই সাথে সীমান্তবর্তী ক্যাম্প কমান্ডারদের মাধ্যমে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে চোরাকারবারিদের তথ্য সংগ্রহ করে সীমান্তে অপারেশন অব্যাহত রেখেছে।

এসব কার্যক্রমের মাধ্যমে সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতীয় ৫৯টি গরু বাংলাদেশে চোরাচালানের সময় বিজিবির টহল দল আটক করতে সক্ষম হয়েছে।

এছাড়াও সরকার কর্তৃক মাদ্রকদ্রব্যের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতিকে অটুট রাখার স্বার্থে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, পিএসসি, জি+ এর সার্বিক দিক নির্দেশনায় সীমান্তে বিজিবি টহল দলের নিয়মিত অপারেশনের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অপারেশন পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। 

মাদক তল্লাশি কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে প্রশিক্ষিত বিজিবি ডগ স্কোয়াড দ্বারা যানবাহন তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক।

এছাড়া বর্তমানে দেশব্যাপী করোনাভাইরাস পরিস্থিতিতে সীমান্তবর্তী গরীব, দুস্থ ও খেটে খাওয়া মানুষদের সার্বিক সহযোগিতার নিমিত্তে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক ইতোমধ্যে ৩০০০ পরিবারকে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে এবং এখনও বিচ্ছিন্নভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান আছে।

সার্বিক দিক বিবেচনায় পঞ্চগড় জেলার সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের প্রচেষ্টা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফলশ্রুতিতে ২০২০ সালে অত্র ব্যাটালিয়ন কর্তৃক ৫৯টি গরু অ‣বধভাবে ভারত হতে বাংলাদেশে চোরাচালানের সময় বিজিবি টহল দল কর্তৃক আটক করা হয়। অধিকন্তু বর্তমানে দেশব্যাপী করোনা ভাইরাস পরিস্থিতিতে সীমান্তবর্তী গরীব, দুস্থ ও খেটে খাওয়া মানুষদের সার্বিক সহযোগিতার নিমিত্তে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) কর্তৃক ইতোমধ্যে ৩০০০ পরিবারকে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে এবং এখনও বিচ্ছিন্নভাবে ত্রান বিতরণ কার্যক্রম চলমান আছে।

সার্বিক দিক বিবেচনায় পঞ্চগড় জেলার সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করণসহ সীমান্ত দিয়ে অ‣বধ চোরাচালান প্রতিরোধে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর প্রচেষ্টা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত