ইনজুরি লা লিগার বাকি ম্যাচগুলোতে শুধুই দর্শক বানিয়ে দিল মার্সেলোকে।
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা বাম অ্যাডাক্টর মাংসপেশির চোটে পড়েছেন। তার সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।
এক বিবৃতিতে রিয়াল জানায়, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিস দ্বারা মার্সেলোর যে পরীক্ষা করানো হয়েছিল তার ফল এসেছে শুক্রবার। সে বাম অ্যাডাক্টর মাংসপেশির চোটে পড়েছে।’
৭ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে রিয়াল। সেই ম্যাচে মার্সেলোকে পাওয়ার আশা করছে রিয়াল মাদ্রিদ।
এদিকে লা লিগায় শুক্রবার রাতেই মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচটিসহ তাদের আর লিগে চার ম্যাচ বাকি। পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখে শিরোপার স্বপ্ন দেখছে দলটি।
