মাদারীপুরে সাঁকো নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউসুফ খান (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। কালকিনি উপজেলার গোপালপুর গ্রামে গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ ওই গ্রামের মো. জব্বার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার নিজ বাড়ির পাশে একটি বাঁশের সাঁকো নির্মাণ করতে যান ইউসুফ খান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে বাঁশ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন ইউসুফ। পরিবারের লোকজন উদ্ধার করে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. রেজাউল করিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছেন।
