ঢাবিতে সমাবেশ

স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৬:৫৩ এএম

করোনাভাইরাসের সংক্রমণরোধে ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির অপসারণসহ চার দফা দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদ করোনার ব্যর্থতা ঢাকতে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। ব্যর্থতার দায় নিয়ে অনেক আগেই তাদের পদত্যাগ করা উচিত ছিল। এখন স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিতে দুজনকেই অপসারণ করা জরুরি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে দেশের সব শহীদ মিনারের পাদদেশে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত