দক্ষিণ আফ্রিকায় ২ সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ শনাক্ত!

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৮:৩৬ এএম

কঠিন লকডাউন দিয়েও অর্থনৈতিক কারণে ‘স্বাভাবিক’ অবস্থায় ফিরে মাশুল দিতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। নতুন করোনাভাইরাসে দেশটিতে গত দুই সপ্তাহের মধ্যে কভিড-১৯ রোগী প্রায় দ্বিগুণ হয়েছে!

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় গত ২৮ জুন করোনা রোগী ছিল ১ লাখ ৩৮ হাজার ১৩৪ জন। শনিবার পর্যন্ত রোগী পাওয়া গেছে ২ লাখ ৬৪ হাজার ১৮৪ জন। অর্থাৎ ১৩ দিনে রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজারের বেশি।

দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৯৭১ জন। সেরে উঠেছেন ১ লাখ ২৭ হাজার ৭১৫ জন।

গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা ১ কোটি ২৮ লাখ ৪১ হাজার ৫০৪ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৭৪ লাখ ৭৮ হাজার ১২৯ জন। মারা গেছেন ৫ লাখ ৬৭ হাজার ৬২৮ জন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আবার ৬০ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছেন।

দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৫৫ হাজার ৬৪৬ জন। মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৪০৩ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৪৪৬ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৮ লাখ ৪০ হাজার ৮১২ জন। মারা গেছেন ৭১ হাজার ৪৯২ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ১৩ হাজার ৫১২ জন।

তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ৮ লাখ ৫০ হাজার ৩৫৮ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ২২ হাজার ৬৮৭ জনের।

রাশিয়া সরকারের দেয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২০ হাজার ৫৪৭, মৃত্যু ১১ হাজার ২০৫ জনের।

পাঁচ নম্বরে থাকা পেরুতে ৩ লাখ ২২ হাজার ৭১০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৬৮২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত