গোপালগঞ্জে ট্রেনে ধাক্কা খেয়ে নসিমনযাত্রী নারীর মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৪:০২ পিএম

গোপালগঞ্জে মালবাহী ট্রেনের ধাক্কায় রেখা বেগম (৩২) নামে এক নসিমন যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রবিবার বেলা ১টার দিকে কাশিয়ানী উপজেলার তিলছড়ায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রেখা বেগম কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়ীয়া গ্রামের উজ্জ্বল শেখের স্ত্রী।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আজিজুর রহমান জানান, কয়েকজন যাত্রী নিয়ে তিলছড়া এলাকায় রেললাইন পার হচ্ছিল একটি নসিমন। এ সময় মালবাহী একটি ট্রেন নসিমনটিকে ধাক্কা দিলে ট্রেনের নিচে কাটা পড়ে রেখা বেগম ঘটনাস্থলে নিহত হন। এ সময় অপর একজন আহত হন। আহতকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তবে পরিবারের সদস্যরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত