বিশ্বে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হচ্ছে দেশ : রব

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৬:৩৭ এএম

সরকারের অদক্ষতায় বাংলাদেশ এখন সারাবিশ্বে ‘ঝুঁকিপূর্ণ দেশ’ হিসেবে চিহ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম রব। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

আ স ম রব বলেন, করোনা নিয়ন্ত্রণের নামে সরকার যে কা-জ্ঞানহীন এবং দায়িত্বহীন আচরণ করেছে ও করছে তার ফলে ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়াসহ অনেক দেশ বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এভাবে চলতে থাকলে সারাবিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং যার পরিণতি হবে ভয়াবহ। এর দায় সরকারকেই বহন করতে হবে।

তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে অবিলম্বে বিবেচনার জন্য সরকারের নিকট ৬ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হলো : ১. জাতীয় স্বাস্থ্য কাউন্সিল গঠন করা। ২. করোনা নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মতো ব্যবস্থা গ্রহণ করা। ৩. করোনা পরীক্ষার ফি প্রত্যাহার করা। ৪. করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য উপজেলা পর্যায়ে ল্যাব স্থাপন করা। ৫. দেশব্যাপী সক্রিয়ভাবে করোনা রুগী শনাক্ত করে আইসোলেশন ও চিকিৎসা, কন্টাক্ট ট্রেসিং এবং কোয়ারেন্টাইনসহ করোনা প্রতিরোধের কার্যকর উদ্যোগ গ্রহণ করা। ৬. টেস্ট বিহীন করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট প্রদান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত