অনিয়মে চাকরিচ্যুত ডিএসসিসির লাইসেন্স সুপারভাইজার

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৬:৩৮ এএম

অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার ইকবাল আহমেদকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। গতকাল রবিবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। ডিএসসিসির চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪ (২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। ইকবাল আহমেদ প্রকৌশল বিভাগ, বাজার (বিদ্যুৎ) বিল সরকারি হিসেবে ডিএসসিসিতে কর্মরত হলে বর্তমানে তিনি সংযুক্তিতে অঞ্চল-৫ এর রাজস্ব বিভাগে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে দায়িত্বরত ছিলেন।

তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদ পাবেন এবং এজন্য তাকে করপোরেশন হিসাব বিভাগের সঙ্গে যোগাযোগ করে সব দেনা-পাওনা বুঝে নিতেও অফিস আদেশে নির্দেশনা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত