ট্যাংক লরি শ্রমিক নেতা হত্যা

খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৮:০৫ এএম

বাংলাদেশ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০টায় শিমরাইল-ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেন ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ও মেঘনা শাখার নেতাকর্মীরা।

এদিকে রবিবার সকাল থেকে সারা দেশের মতো গোদনাইল পদ্মা ও মেঘনা তেল ডিপো থেকে জ¦ালানি তেল লোড-আনলোড বন্ধ রেখেছেন ট্যাংক লরি শ্রমিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত