আইফোনে ‘নজরদারি’ করায় লিঙ্কডইনের নামে মামলা

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৩:১৪ পিএম

আইওএস ব্যবহারকারীদের স্পর্শকাতর ডেটার ওপর ‘নজরদারি করার’ অভিযোগে মামলা হয়েছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগের মাধ্যম লিঙ্কডইনের বিরুদ্ধে। আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীদের না জানিয়ে মাইক্রোসফটের এই অ্যাপটি তাদের তথ্য সংগ্রহ করেছে বলে অভিযোগ।

ব্লুমবার্গ জানিয়েছে, লিঙ্কডইন অ্যাপলের গ্রাহকদের ডিভাইস-ভিত্তিক অনেক অ্যাপ্লিকেশন অপারেট করেছে। যার মাধ্যমে অনেক তথ্য তারা হাতিয়ে নিয়েছে। গত শুক্রবার সানফ্রান্সিসকোর ফেডারেল কোর্টে মামলাটি করেন ডেভেলপারদের একজন মুখপাত্র।

ডেভেলপারদের দাবি, তারা সম্প্রতি দেখতে পান আইওএস১৪ অপারেটিং সিস্টেমে লিঙ্কডইন ব্যবহারকারীদের ক্লিপবোর্ড ডেটা নিচ্ছে। মামলায় বলা হয়েছে, লিঙ্কডইন ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ করেছে।

অ্যাপলের ক্লিপবোর্ডে ছবি, টেক্সট, ইমেইলের পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।

শুধু ক্লিপবোর্ড নয়, অ্যাপল ওই ব্যবহারকারীদের আরও অনেক অ্যাপ্লিকেশন থেকে তথ্য নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে লিঙ্কডইন বলেছে, ‘আমরা শুধুমাত্র একটা কোডের মাধ্যমে ক্লিপবোর্ড কনটেন্ট এবং টেক্সটবক্স সমন্বয় করেছি। তথ্য সংরক্ষণ কিংবা পাস কখনোই করি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত