রণবীর এবং আলিয়াকে কোনোভাবে না বলতে পারেননি। সেই কারণে অনেক ভেবেচিন্তে তবেই নীতু কাপুরের জন্মদিনে হাজির হন করণ জোহর। কিন্তু নীতুর জন্মদিনে তার ছবি প্রকাশ্য উঠে আসতেই নেটিজেনদের একাংশের আবার জোর সমালোচনার মুখে পড়ে যান করন।
রিপোর্টে প্রকাশ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বাড়িতে নিজেকে বন্ধ করে ফেলেন করণ জোহর। সুশান্তর মৃত্যুর পর তার বিরুদ্ধে যখন নেটিজেনদের একাংশ ক্ষোভে ফুঁসে উঠতে শুরু করে, সেই সময় নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে ফেলেন করণ। এমনকি, তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন বলেও অনেকে মন্তব্য করতে শুরু করেন। এসবের মধ্যেই নীতু কাপুরের জন্মদিনের পার্টিতে করণ যখন হাজির হন, ফের তাকে উদ্দেশ্য করে কটাক্ষ করতে শুরু করেন করেন নেট জনতার একাংশ।
জানা যায়, ঋষি কাপুরের মৃত্যুর পর জন্মদিনের কোনো অনুষ্ঠান চাইছিলেন না নীতু কাপুর। কিন্তু রণবীর কাপুর এবং রিদ্ধিমা কাপুর মায়ের জন্মদিনে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের আমন্ত্রণ ফেরাতে পারেননি করণ। আলিয়া এবং রণবীরের ডাকে সাড়া দিয়েই নীতুর জন্মদিনের ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে হাজির হন করণ জোহর। এরপরই করণের ছবি দেখে ফের নতুন করে আক্রমণ এবং কটাক্ষ করতে শুরু করেন সুশান্ত অনুগামীরা।
