রাজধানীতে আ্যবরশন করাতে গিয়ে নারীর মৃত্যু, ডোবা থেকে লাশ উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০২০, ১০:৪৩ পিএম

রাজধানীর উত্তরখানে নিখোঁজের ১০দিন পর ডোবা থেকে মালা রানী দাস (৩৫) নামে এক নারীর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল ৪টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মালা রাণীর স্বামীর নাম রবি লাল দাস। ৩ সন্তান ও স্বামী নিয়ে উত্তরখান মধ্যপাড়া এলাকায় থাকতেন। গত ৩ জুলাই সে এলাকারই হাতুড়ে ডাক্তার দম্পতি গোলাম রব্বানি (৩৮) ও হাসিনা আক্তারের (৩৫) বাসায় যায় আ্যবরশন করাতে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তখন হাতুড়ে ডাক্তার দম্পতি মালার মৃতদেহ গুম করার জন্য লাশটি বস্তায় ভরে ওই এলাকার একটি ডোবায় ফেলে দেয়।

ওসি আরও জানান, নিখোঁজের দুই দিন পর গত ৫ জুলাই মালার পরিবার উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডির পরপর পুলিশ তদন্তে ওই দম্পতিকে আটক করে পুলিশ।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা এসব ঘটনা জানান। পরে তাদের স্বীকারোক্তি মতে মালার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত