আশাশুনিতে ৪ দফা দাবিতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের মানববন্ধন

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০১:২৯ পিএম

প্রধানমন্ত্রী ঘোষিত চাকরি স্থায়ীকরণের ঘোষণা বাস্তবায়নসহ চার দফা দাবিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা সিএইচসিপি’র সভাপতি বজলুর রহমান বাবু।

বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়ে আজ সবাই গর্ব করে অথচ সেই ক্লিনিকের সেবাদানকারী সিএইচসিপিরা চরম মানবেতর জীবন-যাপন করছে। তাদের কোনো পদোন্নতি, প্রবৃদ্ধি ফান্ড নেই। তারা দাবি করেন, অবিলম্বে এগারতম গ্রেড ও ইনক্রিমেন্ট দেয়া হোক।

এ সময় বক্তব্য রাখেন- স ম সেলিম রেজা, সাইফুজ্জামান সাগর, স্মৃতি রাণী দাস, সাইদুল বাশার, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম, শেখ আলিমুন রাজীব, আশরাফ হোসেন, সেলিনা খাতুন, সোহেলি সুলতানা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত