কর্ণফুলি জুট মিল শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তথ্যমন্ত্রী

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০১:৩১ এএম

চাকরিহারা জুট মিল শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলি জুট মিল গেইটে তথ্যমন্ত্রীর পক্ষে শ্রমিক কর্মচারীদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে কর্ণফুলি জুট, ফোরাত ও ডেকোরেটিভ ডেভেলপমেন্ট (কেএফডি) এর পাঁচ শতাধিক শ্রমিক কর্মচারীদের মাঝে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কর্মকর্তা মাস্টার আবদুর রউফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আবদুল হালিম, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব প্রমুখ।

এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা মাস্টার আবদুর রউফ জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের মতো রাঙ্গুনিয়ার কর্ণফুলি জুটমিলসহ কেএফডি বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারা হয়েছেন শত শত শ্রমিক। সরকারের কাছ থেকে পাওনা বুঝে পেতে আরও সময় লাগবে তাদের।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে এসব শ্রমিক-কর্মচারীদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ । তিনি প্রাথমিকভাবে পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে চাল ডাল তেল চিনি পেঁয়াজসহ ১২ কেজি খাদ্য সামগ্রী রয়েছে।

আবদুর রউফ বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে রাঙ্গুনিয়ার প্রতিটি গ্রামে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে তথ্যমন্ত্রী খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। সেই ধারাবাহিকতায় কর্মহারা জুট মিল শ্রমিকদের মাঝেও খাদ্য বিতরণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত