ফরিদপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৭:২১ এএম

ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ফরিদপুরের সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রীর বাবার মামলা দায়েরের পর গত সোমবার রাতেই অভিযান চালিয়ে উপজেলার সতেররশি গ্রামের বাড়ি থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়।

সদরপুর থানায় দায়ের মামলার এজাহারের দশম শ্রেণিতে পড়–য়া ওই ছাত্রীর বাবা উল্লেখ করেন, স্কুলের ওই শিক্ষক বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার মেয়ের সঙ্গে সখ্য গড়ে তোলে। এরপর প্রতারণার ফাঁদে ফেলে সদরপুর উপজেলার পরিত্যক্ত একটি ভবনে নিয়ে তাকে ধর্ষণ করে এবং মোবাইলে নগ্ন ভিডিও ধারণ করে। সদরপুর থানা এসআই মো. মশিউর রহমান জানান, মিজানুরের বিরুদ্ধে সোমবার রাতে ধর্ষণ মামলা করেন ওই ছাত্রীর বাবা। এরপর রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে তাকে ফরিদপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে। শিক্ষক মিজানুরের মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, অভিযোগ প্রমাণ হলে মিজানুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত