শাজাহান সিরাজের স্ত্রী-মেয়েকে ফোনে সান্ত্বনা জানালেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৯:২৭ পিএম

মুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার তিনি শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ ও তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় এসব জানানো হয়। 

শোকবার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে শাজাহান সিরাজের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও পৃথক  বার্তায় শোক প্রকাশ করেন।

স্বাধীনতার ইশতেহার পাঠকারী স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চারবারের সাবেক সংসদ সদস্য (এমপি) শাজাহান সিরাজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত