৬৪ জেলার সঙ্গে অনলাইন কর্মশালা করবে ট্যুরিজম বোর্ড

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০৬:৪৯ এএম

স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্ত করতে এবং পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে অনলাইন কর্মশালা করবে ট্যুরিজম বোর্ড। প্রতিটি জেলার সঙ্গে পর্যায়ক্রমে জুম অ্যাপের মাধ্যমে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সুপার, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যটনবিষয়ক কমিটির সদস্য, প্রেস ক্লাব প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় ট্যুর অপারেটর, হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির প্রতিনিধি, প্রতœতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধি, ট্রাভেল এজেন্ট প্রতিনিধি, শিল্পকলা একাডেমির প্রতিনিধিসহ পর্যটন সংশ্লিষ্টরা কর্মশালায় অংশ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত