দেশে একদিনে মৃত্যু ৫১, শনাক্ত ৩০৩৪

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০২:৩৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে আরও ৩ হাজার ৩৪ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৪৭ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। এর মধ্যে ১ হাজার ৭৬২ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২.৫৪ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.৫৪ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৪০ জন, নারী ১১ জন। ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছেন ১৩ জন, চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ১৬ জনের, ছয়জন করে মৃত্যু হয়েছে খুলনা, বরিশাল বিভাগে, চারজন রংপুর বিভাগে এবং তিনজন করে মৃত্যু হয়েছে রাজশাহী ও সিলেট বিভাগে।

বয়স বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে ৫১-৬০ বছর বয়সীদের মধ্যে,   ১২ জনের বয়স ৬১-৭০ এর মধ্যে, ৭১-৮০ বছর বয়সীদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের, ৪১-৫০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের, তিনজনের বয়স ৩১-৪০, দুজনের বয়স ৮১-৯০ এবং একজনের বয়স ২১-৩০ বছর।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮১২ জনকে, ছাড় পেয়েছেন ৫৯৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ২৫০ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ২৬১ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ৮৪৭ জন; বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬০ হাজার ২২৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত