করোনা জয় করে বাসায় ফিরেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৬:২১ পিএম

করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

শনিবার সকালে প্রতিমন্ত্রী বারিধারার নিজ বাসভবনে ফেরেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় তার রিপোর্ট করোনা নেগেটিভ আসে।

বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, অসংখ্য সমর্থক, অনুসারী ও শুভাকাঙ্ক্ষী যারা আমার জন্য উদ্বিগ্ন ছিলেন এবং দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দেশ ও মানুষের সেবায় আরও বেশি কাজ করতে পারি।

করোনা পজেটিভ হয়ে ১ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।

আগামী কয়েক দিন বিশ্রামের পর যথারীতি অফিস করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত