পাটগ্রাম সীমান্তের অজ্ঞাত মৃতদেহটি ভারতীয় যুবকের

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৯:০৭ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে উপজেলার বুড়িমারী ইউনিয়নের সীমান্তবর্তী ধরলা নদীতে ঘাটের পাড় এলাকায়  উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের (৩০) লাশের পরিচয় মিলেছে। ওই যুবক ভারতীয় নাগরিক।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড় এলাকায় ধরলা নদীতে অজ্ঞাত এক বিবস্ত্র যুবকের লাশ নদীর পানিতে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে।  

পুলিশ স্থানীয় বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের সদস্যদের অজ্ঞাত লাশ নদীর পানিতে ভেসে থাকার খবর দেন  ও যুবকের লাশ উদ্ধার ও শনাক্তের বিষয়টি  বিজিবির মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে জানান।

ওই  যুবকের নাম সুভাশিষ রায় (৩০) । তিনি ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি  জেলার  ময়নাগুড়ি থানার  সুভাষ নগর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে। তিনি  বাড়ির পাশে বিকালে  ভারতের স্থানীয় জদ্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। এরপর শুক্রবার পাটগ্রামে উপজেলার বুড়িমারী ইউনিয়নের  ধরলা নদীর  ঘাটের পাড় এলাকায় ওই যুবকের লাশ ভেসে ওঠে। মরদেহটি পাটগ্রাম থানা পুলিশ অজ্ঞাত হিসেবে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এরপর শনিবার লালমনিরহাট জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয় । বিকেলে মরদেহটি বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পাটগ্রাম থানা পুলিশ ।

এ বিষয়ে পাটগ্রাম থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. মোজাম্মেল হক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদনের সময় কোথাও আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। অজ্ঞাত যুবকের লাশ শনাক্ত  হয়েছে।  ওই যুবক  ভারতের নাগরিক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।  যুবকের লাশ উদ্ধার করে  শনিবার লালমনিরহাট জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। বিকালে মরদেহটি বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত