‘মিথ্যা মামলা করে হয়রানি’

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০১:১৬ এএম

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা টংপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে গ্রাম থেকে উচ্ছেদ, হামলা ও ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ।

বেলা সাড়ে ১১টার দিকে আমনুরা টংপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ-নাচোল সড়ক ও আমনুরা শিমুলতলা মোড় ঘুরে টংপাড়া মোড়ে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর, রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার ১৫টি গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

কুটিলা রাজোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা বিমল চন্দ্র রাজোয়ার, গণেশ মাঝি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি বিশ্বনাথ মাহাতো, সাধারণ সম্পাদক জগেন্দ্র নাথ সরেন, বাসদ নেতা জয়নাল আবেদিন মুকুল, হামলার শিকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা বঙ্গপাল সরদার, উন্নয়নকর্মী ও গবেষক মাযহারুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের পূর্বপুরুষের বসতভিটা ও ভোগদখলীয় পুকুর থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে একটি ভূমিদখলকারী চক্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত